দেড় ঘণ্টার ব্যবধানে দেড় কেজি সোনা উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার দেড় ঘণ্টার ব্যবধানে দুটি ঘটনায় ১ কেজি ৬১২ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদ ও আবু তাহের নামে দুজনকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্র জানায়, দুপুর ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে মালয়েশিয়ান এয়ারলাইনসে আসা যাত্রী মো. রাশেদকে ৮০০ গ্রাম সোনাসহ আটক করে শুল্ক গোয়েন্দারা। ছোট ছোট টুকরো করে প্যান্টের বেল্টে এসব সোনা লুকিয়ে রেখেছিলেন রাশেদ। পরে বেলা দেড়টার দিকে গ্রিন চ্যানেল থেকে আবু তাহেরকে সাতটি সোনার বারসহ আটক করে শুল্ক কর্তৃপক্ষ। এই বারগুলোতে মোট ৮১২ গ্রাম সোনা রয়েছে। তাহের সৌদি এয়ারলাইনসের উড়োজাহাজে ঢাকায় আসেন।