দেড় বছর পর দেশে ফিরল দুই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরা হচ্ছে নাটোরের লালপুর উপজেলার বুটপাড়া গ্রামের সেজো খানের ছেলে জুয়েল খান (১৪) ও একই এলাকার আবদুর রশিদ শেখের ছেলে মিলন শেখ (১৩)।

গতকাল দুপুরে ভারতের চাইল্ড লাইন ও বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি অনুপ সরকার তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামানের কাছে হস্তান্তর করেন। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জুয়েল ও মিলন জানায়, বাড়ি থেকে রাগ করে তারা হিলিতে আসে। এরপর ভারতের হিলিতে যায়। সেখান থেকে বালুরঘাট স্টেশনে গেলে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। 

ভারতের চাইল্ড লাইনের সমন্বয়ক সুরুজ দাস বলেন, ওই দুই শিশুকে ২০১৩ সালের ২৩ আগস্ট আদালতে নিয়ে গেলে আদালত তাদের বালুরঘাট শোভায়ন অবজারভেশন হোমে (শিশুকল্যাণ আবাস) রাখার নির্দেশ দেন।