প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর থানা-পুলিশ গত শুক্রবার দিবাগত রাত একটায় পৌর শহরের ধানহাটির মোড়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ট্রাকসহ দেড় মণ গাঁজা জব্দ করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকের চালক উজ্জ্বল মিয়া (৩০) এবং চালকের সহকারী দোলন মোল্লা (৪৫)। উজ্জ্বল মিয়া বগুড়ার মাটিডালি মহল্লার এবং দোলন মোল্লা শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ মহল্লার বাসিন্দা। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, তিনি গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ফুলবাড়ী যাওয়ার পথে পৌর শহরের ধানহাটির মোড়ে ট্রাকটি থামিয়ে তাঁদের আটক ও ছয়টি চটের বস্তায় ৫৪ কেজি গাঁজা জব্দ করে। এ ঘটনায় ওই রাতেই মামলা হয়েছে।