দেড় হাজার মিটার জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী ও রাউজানে হালদা নদীতে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে দেড় হাজার মিটার জাল জব্দ করেছে মৎস্য দপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। এ সময় বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন জানান, মাছ ধরা অবস্থায় জেলেদের কাছ থেকে দেড় হাজার মিটার জাল এবং কিছু বড়শি জব্দ করা হয়। পরে এগুলো পুড়িয়ে ফেলা হয়। অভিযানে পুলিশ সহযোগিতা করে।
প্রসঙ্গত, হালদাকে মাছের অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার।