দেবর-ভাবির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ও কুমারখালীর কয়া ইউপির চেয়ারম্যান পদে দেবর ও ভাবি লড়াই করছেন। হরিপুরে আওয়ামী লীগ থেকে শম্পা মাহমুদ ও তাঁর দেবর বর্তমান চেয়ারম্যান মোস্তাক হোসেন একই দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। শম্পা বলেন, ‘নারীরা এগিয়ে যেতে চাই।’ মোস্তাক হোসেন বলেন, ‘এলাকার মানুষ আমাকে চায়।’ কুমারখালীর কয়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে সাদিয়া জামিল মনোনয়ন পেয়েছেন। সেখানে বিদ্রোহী হয়েছেন তাঁর দেবর বর্তমান চেয়ারম্যান জিয়াউল ইসলাম। সাদিয়া জামিল বলেন, ‘মানুষ আমাকেই জয়ী করবে।’ জিয়াউল ইসলাম বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে, সে-ই চেয়ারম্যান হবে।’