দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যুর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলসী থানাধীন লালখান বাজার এলাকায় দেবরের ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রুমা আক্তার (৩৮)। তাঁর স্বামী ইউনুস খান বিদেশে থাকেন।
রুমা আক্তারের স্বজনের বরাত দিয়ে খুলসী থানার উপপরিদর্শক (এসআই) আনিসুল হকের দেওয়া ভাষ্য, পারিবারিক বিরোধের জেরে সকালে ভাবি রুমাকে ছুরিকাঘাত করেন দেবর ইয়াকুব। গুরুতর আহত অবস্থায় রুমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
আনিসুল হক জানান, এ ঘটনার পর থেকে ইয়াকুব পলাতক। ময়নাতদন্তের জন্য রুমার লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত মামলা হয়নি।