দেবহাটায় নিখোঁজ তরুণের লাশ নদী থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন নিখোঁজ থাকার পর রুবেল হোসেন (২২) নামের বাংলাদেশি এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সীমান্তে ইছামতী নদীর কোমরপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত তরুণের বাবা মোসলেম সরদার জানান, তাঁর ছেলে রুবেল এক বন্ধুর সঙ্গে শুক্রবার ভারতে গরু আনতে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। গতকাল সীমান্ত নদী ইছামতী একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন কোমরপুর বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবির পক্ষ থেকে লাশটি উদ্ধার করার জন্য দেবহাটা থানার পুলিশকে বলা হয়। বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করলে তা রুবেলের বলে শনাক্ত করা হয়।