প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর শহরে অভিযান চালিয়ে ৪৩৬ লিটার বাংলা মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন রংপুর র্যা ব-১৩-এর সদস্যরা। এ ব্যাপারে র্যা বের ডিএডি মোসলেম উদ্দিন বাদী হয়ে গত শনিবার রাতে পার্বতীপুর রেল থানায় মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের দক্ষিণপাড়া মহল্লার ইদ্রিসের ছেলে লিয়াকত (২৮), রংপুরের বদরগঞ্জ উপজেলার খোদাবাগপাড়ার এরশাদের ছেলে ইসলাইল (২৯), একই উপজেলার দোলাপাড়া গ্রামের মঞ্জুরুলের ছেলে শাওন হাসান (১৮), পার্বতীপুর উপজেলার বড়হরিপুর গ্রামের বদির শেখের ছেলে জয়নাল (৩৫) ও একই গ্রামের ক্ষিতীসের ছেলে বিমল (৩৫)।