দেশীয় অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল গ্রামে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় সালথা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব মাতুব্বর এবং তাঁর প্রতিপক্ষ মোফাজ্জেল হোসেন ওরফে মোকা মাতুব্বরের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে ভাওয়াল গ্রামে দুই পক্ষের সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়ে ২৩টি ঢাল ও ১৫টি সড়কি উদ্ধার করা হয়।