দেশে ফিরেই অজ্ঞান পার্টির কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় পাঁচ বছর কাজ করে ছুটিতে দেশে ফিরে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রায় আড়াই লাখ টাকার সমপরিমাণ রিঙ্গিত খুইয়েছেন সাইফুল ইসলাম (৩০)। গ্রামের বাড়ি কক্সবাজারে যাওয়ার বদলে তিনি এখন চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রবাসী সাইফুল ইসলামকে গতকাল শুক্রবার অচেতন অবস্থায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়ি চকরিয়া উপজেলায়।
সাইফুলের ভাই রফিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন তাঁর ভাই।