দোকানির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার নলচিরা ইউনিয়নের ফরাজী গ্রাম থেকে গতকাল সোমবার চা-দোকানি হেজু সারেং (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, হেজু সারেং বাড়ির পাশে একটি চায়ের দোকান করতেন। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের লোকজন জানান, গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে বাড়িতে রাতের খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে আশপাশের লোকজন বাড়ির পাশে রাস্তায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
হাতিয়া থানার এসআই মো. জাকির হোসেন বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় হেজু সারেংয়ের ছেলে মো. জাফর থানায় অপমৃত্যুর মামলা করেছেন।