দোকানে ইলিশ রাখার দায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোকানে ইলিশ রাখার দায়ে গতকাল সোমবার চট্টগ্রামের ফিসারিঘাটের এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরহান এলাহী অনুপম অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মো. আলীর দোকানে একটি ইলিশ মাছ পাওয়া যায়। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ রাখার দায়ে তাঁকে জরিমানা করা হয়।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বলেন, ‘ফিসারিঘাটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছি। একটি দোকানে ইলিশ পাওয়ায় দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছি।’
১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিপণন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।