দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে গত বুধবার রাতে দুটি দোকানঘরের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। বাগাতিপাড়া থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, তমালতলা বাজারের মাতৃ জুয়েলার্স ও সাহারা এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে বেচাকেনা শেষে রাত ১০টার দিকে দোকানমালিকেরা বাড়ি ফিরে যান। সকালে এসে তাঁরা তাঁদের দোকানঘরের টিনের চাল কাটা দেখতে পান। দুষ্কৃতকারীরা দুটি দোকান থেকে ৩০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করেছেন দোকানমালিকেরা। নাটোর প্রতিনিধি|