দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরের আবাদপুকুর বাজারে দুটি কাপড়ের দোকানের তালা কেটে প্রায় চার লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। দোকানমালিক আবদুল জলিল ওরফে স্বপন জানান, ওই বাজারের সোনা মার্কেটে তাঁর জহুরা গার্মেন্টস ও বস্ত্র বিতান নামের দোকানের তালা কেটে চোরেরা শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ছাড়া একই মার্কেটে অবস্থিত অপু গার্মেন্টস নামের দোকানের তালা কেটে নগদ ২০ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।