দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকায় মেহেদী হাসানের মালিকানাধীন মেসার্স সানমুন টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোরে বড় ধরনের চুরি হয়েছে। গত রোববার রাতে ওই ক্লথ স্টোরের শাটারের তালা কেটে দোকানে রাখা থ্রি-পিস, লুঙ্গিসহ থানকাপড় চুরি করে নিয়ে যায় চোরেরা। এতে দোকানের প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয় বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক দাবি করেছেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে থানার এসআই আতিককে পাঠানো হয়েছে।