প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলার বুড়িদহ বাজারে দুটি দোকানের শাটারের তালা কেটে কাপড় চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে বুড়িদহ বাজারের জননী গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয় ও রেঁবতী মোহন বস্ত্র ভবনে চুরির এ ঘটনা ঘটে। রেঁবতী মোহন বস্ত্র ভবনের মালিক নকুল চন্দ্র মজুমদার বলেন, রাত নয়টার দিকে দোকান তালাবদ্ধ করে তিনি বাড়ি চলে যান। রাত তিনটার দিকে বাজারের নৈশপ্রহরী বেলাল হোসেন বাড়িতে গিয়ে তাঁকে চুরির বিষয়টি জানান। চোরের দল দোকান থেকে লক্ষাধিক টাকার শাড়ি-লুঙ্গি, থ্রিপিসসহ অন্যান্য কাপড় নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। আরেক দোকানের মালিক বিপ্লব কুমার প্রামাণিক দাবি করেন, তাঁর দোকান থেকে দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।