দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে গত শনিবার দিবাগত রাতে তিনটি দোকানের টিনের ছাউনি কেটে সংঘবদ্ধ চোরের দল প্রায় ৭২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি দোকানের মধ্যে রাফি ভিডিও দোকান থেকে ৩৭ হাজার, শামিম ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৩৩ হাজার এবং অনিমা ট্রেডার্স থেকে ২ হাজার টাকা চুরি করে তারা। রানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘চুরির ঘটনাটি দোকানের মালিকেরা আমাকে অবহিত করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’