দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা বাজারে গত শনিবার গভীর রাতে ইমরান টেলিকম অ্যান্ড ভ্যারাইটিজ নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক কবির হোসেন গতকাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, কবির হোসেন শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গতকাল সকালে এসে দেখেন, দোকানের তালা নেই। পরে শাটার গেট খুলে দেখেন, প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। সোনারগাঁ থানার এসআই আপন কুমার মজুমদার বলেন, আব্দুল হালিম, সাকিবুল ইসলাম ও নবী হোসেন নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।