দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারীতে গতকাল শনিবার রাতে দোকানে ঢুকে সাইফুদ্দিন (২৭) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, সাইফুদ্দিন ওয়ারীর নবেন্দ্রনাথ বসাক লেনে মুঠোফোনে টাকা পাঠানোর ব্যবসা করেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে দুজন যুবক তাঁর দোকানে ঢুকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। প্রথমে তাঁকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি। তবে বিস্তারিত এখনো কিছু জানতে পারিনি।’