প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের ব্যবসাপ্রতিষ্ঠানে ‘বোমা’ হামলা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ-মাকাহাটি সড়কের লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। এ ঘটনায় সদর থানায় জিডি করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার এসআই হারুনুর রশিদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।