দোলাইরপাড়ে ডাকাত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার, তামার পাত ভর্তি ট্রাক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দোলাইরপাড়ের নূরবাগ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ডাকাত সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাকু, একটি কাটার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আতাউর মিয়া, কাওসার সরদার, মো. কামাল, শামীম আকন্দ ও মজিবুর রহমান।
ডিবি সূত্র জানায়, গত সোমবার রাত সোয়া ১১টার দিকে ডিবির একটি দল নূরবাগ ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আতাউর মিয়া, কাওসার সরদার, মো. কামাল, শামীম আকন্দ ও মজিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাকু, একটি তালাভাঙা কাটার, সাড়ে তিন টন ওজনের তামার তার ও তামার পাত ভর্তি ডাকাতি হওয়া ট্রাক উদ্ধার করা হয়।
অভিযান তত্ত্বাবধানকারী ডিবির অতিরিত্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সক্রিয় ডাকাত দলের সদস্য।