দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন দুই শিশুর চাচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তিন শিশুকে পুড়িয়ে মারার ঘটনায় একমাত্র আসামি ইকবাল হোসেন গতকাল মঙ্গলবার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, গতকাল বিকেলে পুলিশ নিহত দুই শিশুর চাচা ইকবাল হোসেনকে ঝিনাইদহ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবদুল মতিনের আদালতে হাজির করে। সেখানে দোষ স্বীকার করে জবানবন্দি দেন তিনি। ইকবাল আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ছোট ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে টাকাপয়সা নিয়ে বিরোধের জের ধরেই তিনি আগুনে পুড়িয়ে তিন শিশুকে হত্যা করেছেন।
গত রোববার সন্ধ্যায় ইকবাল হোসেন তাঁর ছোট ভাই স্কুলশিক্ষক দেলোয়ারের দুই ছেলে আমিন (৭) ও সিবলু হোসেন (৯) ও বোন স্কুলশিক্ষিকা জেসমিন আক্তারের ছেলে মাহিমকে (১৩) ঘরে ঢুকিয়ে দিয়ে তাদের মারধর করেন। একপর্যায়ে তিনি ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিয়ে আগুন জ্বালিয়ে দেন। এতে তিনটি শিশুই পুড়ে মারা যায়।
এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে তাঁর ভাই ইকবালকে আসামি করে সোমবার শৈলকুপা থানায় একটি মামলা করেন। ইকবাল ঘটনার দিনই পুলিশের হাতে আটক হন।

আরও পড়ুন: