দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা শেখ ওমর আলীকে পায়ে গুলি করে আহত করার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের সমানে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জালাল উদ্দিন প্রমুখ।
মুক্তিযোদ্ধারা গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউপি চেয়ারম্যান আবেদ আলী শেখ ও তাঁর ভাই মুরাদ আলীকে সন্ত্রাসী উল্লেখ করে তাঁদের গ্রেপ্তারে দাবি করেন।
১৪ ফেব্রুয়ারি শুকতাইল ইউনিয়নের কুঠি শুকতল গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন শেখ ওমর আলী।