দোহারে ইলিশসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট ও বাংলা বাজার থেকে প্রায় চার মণ নিষিদ্ধ জাটকা ও মা-ইলিশসহ চার মাছ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কার্যালয় পুলিশ নিয়ে ওই অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন কার্তিকপুর গ্রামের জিলু বেপারি, পালামগঞ্জ গ্রামের লিয়াকত বেপারি, বাস্তা গ্রামের নিরঞ্জন রাজবংশী ও পালামগঞ্জ গ্রামের ইমন আহাম্মেদ। দুপুরে নির্বাহী হাকিম সুরাইয়া জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনকে মোট সাত হাজার টাকা জরিমানা করেন।