দোহারে বাসচালক অপহৃত, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় যাত্রীবাহী একটি বাস থেকে চালক সাইদুল ইসলামকে (২২) সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দেড় ঘণ্টা পরেই পুলিশ ওই চালককে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্র জানায়, ঢাকা-দোহার সড়ক দিয়ে নগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস গুলিস্তান থেকে দোহারের বাহ্রাঘাটে যাওয়ার পথে গতকাল বেলা ১১টার দিকে বাঁশতলা স্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামে। এ সময় সেখানে ওত পেতে থাকা দোহারের চিহ্নিত সন্ত্রাসী নীরব বাহিনীর ১০ থেকে ১২ সদস্য গাড়িটিতে উঠে পড়ে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে চালক সাইদুলকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ চালকের সহকারীর সহায়তায় অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে খালপাড় এলাকার একটি জঙ্গল থেকে সাইদুলকে উদ্ধার করে।