দৌলতপুরে চার ভারতীয় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আজ শুক্রবার বিকেলে ভারতীয় চারজন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অনুপ্রবেশের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ভারতের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার কার্গেল এলাকার ইমরান হোসেন (২২), আলমগীর হোসেন (৩০), গিরি মণ্ডল (৩৫) ও কুদ্দুস শেখ (৩৫)। তাঁরা সবাই গরুর রাখাল বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, আজ বিকেলের দিকে বাংলাবাজার ঘাটের কাছে উদয়নগর এলাকায় বাংলাদেশি সীমানায় চারজনের গতিবিধি দেখে সন্দেহ হলে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তাঁরা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন ও ভারতীয় ১০০ রুপি জব্দ করা হয়।
এএসআই আবুল কালাম আজাদ বলেন, কাল শনিবার ওই চারজনকে আদালতে পাঠানো হবে।