দৌলতপুরে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গতকাল মঙ্গলবার রিপন শেখ (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার চক হরিচরণ গ্রামে। ছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ছাত্রী স্থানীয় একটি ডিগ্রি কলেজে পড়ে। গত সোমবার বিকেলে সে ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। এ সময় পথে একা পেয়ে তাকে জড়িয়ে ধরেন রিপন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে রিপন পালিয়ে যান।