প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর রেলস্টেশনে সোনা পাচারের অভিযোগে জয়নাল আবেদিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম থেকে আসা তূর্ণা-নিশীথা ট্রেন থেকে নামার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। রেলওয়ে পুলিশের তথ্যমতে, সকাল সাড়ে সাতটার দিকে আসা তূর্ণা-নিশীথা ট্রেনের জয়নালের কাছে অবৈধ সোনা আছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। ট্রেন থেকে নামার পর জয়নালকে তল্লাশি করে পুলিশ। তাঁর দুই পায়ের জুতোর সুকতলার নিচ থেকে পুলিশ ২৫টি সোনার বার উদ্ধার করে। এসব বারের ওজন প্রায় তিন কেজি। এর আনুমানিক দাম দেড় কোটি টাকা। জয়নালের বিরুদ্ধে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক