প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে চালবাহী ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগরের অলঙ্কারমোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। পরে বিকেলে আদালতের মাধ্যমে চালক মোস্তাকিম হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মোস্তাকিম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১২ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় চালবাহী একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সাতজন নিহত হন। ঘটনার পর চালক মোস্তাকিম হোসেন পালিয়ে যান।