দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের আছারবনিয়া থেকে গত মঙ্গলবার রাতে দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি।

২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর নেতৃত্বে একটি দল সাবরাং আছারবনিয়া গ্রামসংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে একটি বস্তা নিয়ে যেতে দেখা যায়। থামতে বলা হলে তারা বস্তাটি ফেলে পাশের গ্রামে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।