দেড় লাখ ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ পঞ্চাশ হাজার ইয়াবা বড়িসহ একজন বাসচালককে গ্রেপ্তার করেছেন। তাঁর নাম মো. আতিক উল্যাহ (৬৫)। গতকাল মঙ্গলবার ভোরে ফেনীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল বলেন, ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় একটি তল্লাশি চৌকি বসায় র‍্যাব। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সেন্ট মার্টিন পরিবহনের’ একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাস চালকের পকেট থেকে দুই হাজার ও বাসের রেফ্রিজারেটরের মধ্যে লুকিয়ে রাখা এক লাখ ৪৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের চালক মো. আতিক উল্যাহকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় বাসটিও। ইয়াবা জব্দের ঘটনায় মামলা হয়েছে।