দেড় লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ জাল টাকা, কম্পিউটার, দুটি প্রিন্টারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. হাসান জানান, আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর গ্রামের তোফাজ্জল হোসেনের (৩০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১ লাখ ৫১ হাজার ৮০০ জাল টাকাসহ তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর দুই সহযোগী পালিয়ে যায়। ওই বাড়ি থেকে একটি কম্পিউটার ও দুটি প্রিন্টার মেশিন জব্দ করা হয়। তিনি জানান, ঈদ সামনে রেখে ওই চক্র এসব জাল নোট বাজারে ছাড়ত। এ ঘটনায় র্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার রাতেই মামলা করে আসামিসহ জাল টাকা, কম্পিউটার ও প্রিন্টার থানায় জমা দেওয়া হবে।