দেড় সহস্রাধিক ইয়াবা বড়িসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থেকে গত বুধবার রাতে মাদক ব্যবসায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে দেড় সহস্রাধিক ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. আতিয়ার রাহমান, মো. হাসনাত হাওলাদার, মো. হাফিজুল ইসলাম ও মো. হাফিজুর রাহমান।
ডিবির উপকমিশনার (পশ্চিম) মো. সাজ্জাদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা ঢাকা ও আশপাশের জেলায় ইয়াবা বড়ি পাইকারি ও খুচরা বিক্রি করছিলেন। তাঁদের কাছ থেকে ১ হাজার ৫১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।