দোকান থেকে কর্মচারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে রেফ্রিজারেটর মেরামতের একটি দোকান থেকে রেজাউল করিম (২২) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সিঅ্যান্ডবি সড়কের ১ নম্বর সেতু এলাকায় থ্রিস্টার রেফ্রিজারেটর অ্যান্ড ইলেকট্রনিকস নামের দোকানটি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রেজাউল বরগুনার পাথরঘাটা উপজেলার আবুল কালামের ছেলে। এখনো তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। থানায় মামলা হয়েছে।
দোকানের মালিক মো. রাসেলের ভাষ্যমতে, রেজাউল দিনে কাজ শেষে রাতে দোকানেই ঘুমাতেন। গতকাল সকাল নয়টার দিকে দোকানে এসে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দোকান ভেঙে ভেতরে ঢুকে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানা–পুলিশ জানায়, রেজাউলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।