দোকান লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে শালফা বাজারে গত শনিবার রাতে দুর্বৃত্তরা কীটনাশকের দোকানের তালা ভেঙে প্রায় সাত লাখ টাকার কীটনাশক লুট করেছে। শালফা বাজারের ভাই ভাই ট্রেডার্সের মালিক মোজাম্মেল হক বলেন, প্রতিদিনের মতো শনিবার রাত নয়টায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। গতকাল রোববার সকালে দোকান খুলতে এসে দেখেন শাটারের তালা ভাঙা। দোকানের ভেতরে সিনজেনটা কোম্পানির প্রায় সাত লাখ টাকার কীটনাশক ছিল। দুর্বৃত্তরা সবই লুট করে নিয়ে গেছে।