দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার ছবিঘর সিনেমা হলের সামনে ‘বিশাল রায়’ নামে একটি সোনার দোকানে গত বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। চোরের দল দেয়াল ভেঙে ঢুকে সিন্দুক থেকে তিন ভরি সোনা, ২৯ ভরি রুপা, ১৫ জোড়া রুপার নূপুর, দুটি মুঠোফোন ও ১১ হাজার টাকা নিয়ে যায়। দোকানের মালিক বিজয় রায় জানান, সকালে এসে তিনি বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান। এ ব্যাপারে সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।