দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইছাপুরে গত সোমবার রাতে একটি দোকানে চুরি হয়েছে। এলাকাবাসী জানান, চোরেরা ইছাপুর-চারপাড়া সড়কের পাশে ইছাপুর দেওয়ানবাড়ির কাছের ইবাদত হোসেনের দোকানের দরজা কেটে ভেতরে ঢুকে সিগারেট, প্রসাধনসামগ্রীসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ইবাদত হোসেন বলেন, ‘স্ত্রীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় পুলিশকে বিষয়টি জানানোর সুযোগ পাইনি।’