দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজারে একটি মুঠোফোনের দোকানের ওপরের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাঙাপাড়া গ্রামের তারেক রহমানকে (২২) আটক করেছে। দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজারের সাইফুল ইসলামের হোসেন অ্যান্ড ব্রাদার্স নামে মুঠোফোনের দোকানটির টিন কেটে চোরেরা ২৫ হাজার টাকার ১০টি মুঠোফোন সেট, সিম, রিচার্জ কার্ডসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।