দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারে গত রোববার রাতে দুই দোকানে চুরি হয়েছে। ব্যবসায়ীরা জানান, মো. আমজাদ হোসেনের ‘মেসার্স জনতা ট্রেডার্স’ ও শাহজাহান আলী শেখের ‘আল আমীন স্টোর’ নামের দুটি দোকানের চালার টিন কেটে চোর ভেতরে ঢোকে এবং প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ঘটনায় শাহজাহান আলী থানায় একটি অভিযোগ দিয়েছেন। নৈশ প্রহরী শুকচাঁনকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।