দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে একটি কীটনাশকের দোকানের ছাউনির টিন খুলে টাকাসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার কুজাইল বাজারে এ ঘটনা ঘটে। বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক ময়নুল হক বলেন, সোমবার রাতে দোকানে তালা দিয়ে তিনি বাড়ি চলে যান। পরদিন সকালে এসে দেখতে পান ছাউনির টিন খুলে দোকানে চুরি হয়েছে।