দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় শনিবার রাতে একটি দোকানের তালা কেটে মালামাল চুরি হয়েছে। মায়ের দোয়া কনফেকশনারি অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর নামে ওই দোকানের মালিক শাহাদাৎ হোসেন বলেন, শনিবার রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরদিন সকালে গিয়ে তিনি দেখেন, দোকানের শাটার গেটের তালা ভাঙা। তিনি ভেতরে ঢুকে দেখেন, ২ লাখ ৯০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। সিরাজদিখান থানার এসআই ফারুক বলেন, শাহাদাৎ থানায় লিখিতভাবে জানিয়েছেন।