দোকানের মালিক ও ব্যবস্থাপককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিড স্টোর বাজারে গত মঙ্গলবার বর্ষবরণের দিন একটি খাবারের দোকানের ব্যবস্থাপক ও মালিককে পিটিয়ে আহত করেছেন কৃষক লীগের এক নেতা। এ ঘটনায় গত মঙ্গল ও গতকাল বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভালুকা উপজেলার হরিববাড়ী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লোকনাথ মিষ্টান্ন ভান্ডার নামের একটি খাবারের দোকানে নাশতা করেন। এরপর টাকা না দিয়ে চলে যাওয়ার সময় দোকানের ব্যবস্থাপক রাম কৃষ্ণ বণিক পয়লা বৈশাখের দিনে বাকি দিতে অস্বীকৃতি জানিয়ে টাকা দাবি করেন। এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুল উত্তেজিত হয়ে রামকৃষ্ণকে বেধড়ক মারধর করেন। এর প্রতিবাদে ওই দিন দুপুরে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে দোকানের মালিক সুভাষ চন্দ্র পাল রফিকুলের নামে ভালুকা মডেল থানায় করলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন। এতে ক্ষুব্ধ হয়ে রফিকুল ওই দিন সন্ধ্যায় ১০-১২ জনকে সঙ্গে নিয়ে দোকানে গিয়ে সুভাষ চন্দ্র পালকেও মারধর করেন।