দোহারে তিন কোচিং ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে এইচএসসি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে তিনটি কোচিং সেন্টারের ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা-পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন মমিন বেগম, তন্ময় ও অপু।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জয়পাড়ার তাঁদের মালিকাধীন কোচিং সেন্টার থেকে ওই তিনজনকে আটক করা হয়।
এর মধ্যে মমিন বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে তাঁদের আটক করা হয়েছে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার রিবা আটকের ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।