দোয়ারাবাজারে গলাকাটা লাশ উদ্ধার, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ধলেরগাঁও গ্রামে জলাশয় থেকে গতকাল বৃহস্পতিবার ওই গ্রামের বাসিন্দা আবদুস সত্তারের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের দুই ভাইসহ পাঁচজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুস সত্তারের সঙ্গে তাঁর ভাইদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। গতকাল সকালে গ্রামের মানুষ আবদুস সত্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে পুলিশ আবদুস সত্তারের দুই ভাই আবদুর রহিম (৪৫) ও কালা মিয়াসহ (৪০) পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে।

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, সত্তারকে হত্যার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।