দৌলতদিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত রোববার রাতে একটি রো রো ফেরিতে আগুন ধরে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দপ্তর থেকে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে রো রো ফেরি শাহ আলী পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর কিছু আগে রাত সোয়া ১২টার দিকে ফেরিটির সাইলেন্সার পাইপে আগুনের ফুলকি দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ওপরের দিকে উঠতে থাকে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, ফেরির সাইলেন্সার পাইপে কার্বন
জমেছিল। তা বের হতে না পেরে স্ফুলিঙ্গের সৃষ্টি হয় এবং আগুন ধরে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।