দৌলতপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লাকে (৪৭) গত মঙ্গলবার রাতে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। তিনি উপজেলার আড়িয়া গ্রামের মৃত জালাল উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ বলছে, হাবলু মোল্লা বড়গাংদিয়া এলাকায় নিজ কার্যালয়ে বসে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছেন এমন খবর আসে তাদের কাছে। দৌলতপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় তাঁকে শাটারগান ও চারটি গুলিসহ আটক করা হয়।
থানার ওসি আহমেদ কবীর হোসেন বলেন, হাবলু মোল্লার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।