দুপুর পর্যন্ত দেড় শতাধিক পথচারীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদচারী সেতু ও পাতালপথ ব্যবহার না করে রাস্তা পার হওয়া ঠেকাতে আজ বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বসেছেন ভ্রাম্যমাণ আদালত। নিয়ম অমান্য করায় বেলা দেড়টা পর্যন্ত দেড় শতাধিক পথচারীকে জরিমানা করা হয়েছে। 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত এ অভিযান চলছে।

পদচারী সেতু ও পাতালপথ ব্যবহার না করে রাস্তা পার হওয়া ঠেকাতে আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বসেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: জাহিদুল করিম
পদচারী সেতু ও পাতালপথ ব্যবহার না করে রাস্তা পার হওয়া ঠেকাতে আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বসেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: জাহিদুল করিম

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস ও সারওয়ার আলম এই আদালত পরিচালনা করছেন। সকালে একটি আদালত বসেছেন বাংলামোটর মোড়ে। অন্যটি বসেছেন হোটেল সোনারগাঁও মোড়ে।
দ্বিতীয় দিন বসেছেন ভ্রাম্যমাণ আদালত
পদচারী সেতু ও পাতালপথ ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় আজ সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত দুই আদালত ১৭৯ জন পথচারীকে জরিমানা করেছেন। এর মধ্যে সোনারগাঁও মোড়ে ১০২ ও বাংলামোটর মোড়ে ৭৭ জন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২২ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৫ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত বসানোর ঘোষণা দেয় ডিএমপি। নিয়ম না মানায় গতকাল প্রথম দিনে ৩৩১ জন পথচারীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সর্বনিম্ন ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।