দ্বৈত ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দ্বৈত ভোটারের সংখ্যা ৩০০ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় বিগত দিনে ভোটার তালিকা হালনাগাদ করার সময় এসব ভোটার একাধিক স্থানে তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৯ জন দ্বৈত ভোটার হয়েছেন ব্রহ্মগাছা ইউনিয়নে। সবচেয়ে কম ১০ জন রায়গঞ্জ পৌরসভায়। উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া শাস্তিযোগ্য অপরাধ।