দয়াগঞ্জে বাসায় নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দয়াগঞ্জের একটি বাসায় গতকাল রোববার দুপুরে শাহনাজ বেগম (২৫) নামের এক নারীকে হত্যা করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার পুলিশ বলেছে, ১৫ দিন আগে শাহনাজ ও এক যুবক স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে উত্তর-পশ্চিম যাত্রাবাড়ীর দয়াগঞ্জের একটি বাসায় সাবলেট হিসেবে ওঠেন। গতকাল দুপুরে ওই বাসায় তাঁকে হত্যা করা হয়। যাত্রাবাড়ী থানার পুলিশ খবর পেয়ে শাহনাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর গতকাল রাতে বলেন, শাহনাজের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। তাঁর মাথায় আঘাতের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহনাজ তাঁর এক দেবরের সঙ্গে যশোরের অভয়নগর থেকে ঢাকায় আসেন। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দয়াগঞ্জের একটি বাসায় সাবলেট হিসেবে ওঠেন। এখন ওই যুবককে খুঁজছে পুলিশ।