ধরমপাশায় আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া বাজারের সামনের সড়ক থেকে গত সোমবার রাত আটটার দিকে সবুজ মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়। মধ্যনগর থানার সহকারী উপপরিদর্শক মো. সালাহ উদ্দিন জানান, উপজেলার জয়পুর গ্রামের সবুজ মিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা হয়। এ মামলায় তিনি পলাতক ছিলেন। ওই মামলায় সবুজকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সবুজকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।